ইরান ও সিরিয়ার নির্দেশে রকেট হামলা হয়েছে: ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i65349-ইরান_ও_সিরিয়ার_নির্দেশে_রকেট_হামলা_হয়েছে_ইসরাইল
গাজা উপত্যকা থেকে ইসলামি জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়াকে দায়ী করেছে তেল আবিব। একইসঙ্গে ইসরাইল দম্ভোক্তি করে বলেছে, তারা যেখানে খুশি সেখানে সেখানে হামলা চালাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৮ ১৪:৫৫ Asia/Dhaka
  • গাজা থেকে ছোঁড়া রকেট আঘাত হানে ইরেজ ক্রসিং পয়েন্টে
    গাজা থেকে ছোঁড়া রকেট আঘাত হানে ইরেজ ক্রসিং পয়েন্টে

গাজা উপত্যকা থেকে ইসলামি জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়াকে দায়ী করেছে তেল আবিব। একইসঙ্গে ইসরাইল দম্ভোক্তি করে বলেছে, তারা যেখানে খুশি সেখানে সেখানে হামলা চালাবে।

দখলদার ইসরাইলি বাহিনীর মুখপাত্র লেফটেনান্ট কর্নেল জনাথন কনরিকাস আজ (শনিবার) বলেছেন, “আমরা জানি এই নির্দেশ ও সহযোগিতা দেয়া হয়েছে দামেস্ক থেকে যার সঙ্গে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদ্‌স ফোর্স জড়িত।” জনাথন হুমকি দিয়ে বলেন, ইসরাইলের হামলা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।  

গতকালের ইসরাইলি হামলায় শহীদ ফিলিস্তিনি

সিরিয়ায় বিমান হামলা নিয়ে যখন ইসরাইল রাশিয়ার চাপের মুখে রয়েছে তখন গাজা পরিস্থিতিতে সিরিয়াকে জড়িয়ে দেয়ার চেষ্টা করছে। সিরিয়ার আকাশে ইসরাইলি শত্রুতামূলক তৎপরতার কারণে একটি রুশ বিমান ভূপাতিত হওয়ার পর তেল আবিবের বিরুদ্ধে মস্কো ক্ষুব্ধ হয়েছে।পরিস্থিতি সামাল দিতে শিগগিরি ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন।

গতকাল গাজা সীমান্তে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ব্যাপক হামলায় পাঁচজন শহীদ হওয়ার পর জিহাদ আন্দোলন ইরাইলকে লক্ষ্য করে ৩৪টি রকেট ছোঁড়ে। এরপর ইসরাইল গাজার ওপর সকালে ব্যাপকভাবে বিমান হামলা চালিয়েছে। এতে গাজা পরিস্থিতি অনেক বেশি উত্তপ্ত হয়ে উঠল বলেই মনে করা হচ্ছে।#    

পার্সটুডে/এসআইবি/২৭