'মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে ইরানি সামরিক উপদেষ্টারা'
https://parstoday.ir/bn/news/west_asia-i65402-'মধ্যপ্রাচ্যে_মার্কিন_ষড়যন্ত্র_ভেস্তে_দিয়েছে_ইরানি_সামরিক_উপদেষ্টারা'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, ইরানের সামরিক উপদেষ্টারা মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। আজ (সোমবার) বার্তাসংস্থা 'ইরনা'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
অক্টোবর ২৯, ২০১৮ ১২:৪১ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি
    ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, ইরানের সামরিক উপদেষ্টারা মধ্যপ্রাচ্যে মার্কিন ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। আজ (সোমবার) বার্তাসংস্থা 'ইরনা'-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

আবুল ফজল শেকারচি আরও বলেছেন, সিরিয়ায় ইরানি সামরিক উপদেষ্টাদের কারণে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রামীরা বিজয়লাভ করেছে।

তিনি বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতির উদ্দেশ্য হচ্ছে ইরানের শক্তি ও আধ্যাত্মিক প্রভাব মোকাবেলা করা এবং এ অঞ্চলের দেশগুলোর সম্পদ লুট করা। 

তবে আমেরিকা ইরানের আধ্যাত্মিক প্রভাব মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে বলে তিনি জানান। সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, সশস্ত্র বাহিনী ইসলামি মূল্যবোধ এবং ভৌগোলিক অখন্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ ও যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯