ক্রীড়াঙ্গনেও ইসরাইলের সঙ্গে সহযোগিতা গ্রহণযোগ্য নয়: ফিলিস্তিন
ফিলিস্তিনের অলিম্পিক কমিটি বলেছে, ক্রীড়াঙ্গনেও ইসরাইলের সঙ্গে সহযোগিতা গ্রহণযোগ্য নয়। ক্রীড়া ক্ষেত্রে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কোনো কোনো আরব দেশের সাম্প্রতিক পদক্ষেপের নিন্দা জানিয়ে ওই কমিটি এ কথা বলেছে।
যত দিন পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনিদের ভূমি দখলে রাখবে ততদিন পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো ক্ষেত্রে সম্পর্ক প্রতিষ্ঠা করা কোনো মুসলিম দেশের উচিৎ নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইসরাইলি ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ সম্প্রতি একটি ক্রীড়া প্রতিনিধিদল নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর করেন। সেখানে অনুষ্ঠিত জোডো প্রতিযোগিতায় ইসরাইলি ক্রীড়াবিদকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় এবং ইসরাইলি প্রতিযোগী সেখানে চ্যাম্পিয়ন হয়। এ সময় ইসরাইলি জাতীয় সঙ্গীত বাজানো হয়।ওই প্রতিযোগিতায় ইসরাইলি মন্ত্রী নিজে উপস্থিত ছিলেন এবং তিনি আবুধাবির যুবরাজ শেখ মোহাম্মাদ বিন জায়েদের আমন্ত্রণে নগরীর একটি মসজিদও পরিদর্শন করেন। মুসলমান ও মানবজাতির শত্রু ইহুদিবাদী ইসরাইলের কোনো মন্ত্রীর এটাই প্রথম আরব আমিরাত সফর।
ফিলিস্তিনি সংগঠনগুলো আমিরাতের ওই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো মুসলিম উম্মাহর আশা-আকাঙ্ক্ষাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য উঠেপড়ে লেগেছে। গত ২৫ অক্টোবর ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওমান সফরে গিয়ে সুলতান কাবুসের সঙ্গে সাক্ষাৎ করেন। তার এ সফরের খবর একদিন পর ছবিসহ প্রকাশ করা হয়।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫