সৌদি আরবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করা হয়: অ্যামনেস্টি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, সৌদি আরবের সংখ্যালঘু শিয়া মুসলমানদের দমিয়ে রাখার হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করছে। দেশটিতে রাজনৈতিক হাতিয়ার হিসেবে প্রাণদণ্ড প্রয়োগ করা বলেও উল্লেখ করেছে অ্যামনেস্টি।
পাশাপাশি আটক ১২ শিয়া মুসলমানের প্রাণদণ্ড অবিলম্বে রিয়াদ কার্যকর করবে বলে আশংকা ব্যক্ত করেছে অ্যামনেস্টি। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ আশংকা ব্যক্ত করে। প্রতিবেদনে বলা হয়েছে যে, ২০১৬ সালে এ সব মুসলমানকে প্রাণদণ্ড দেয়া হয়। এ হতভাগ্য ব্যক্তিকে সম্প্রতি সৌদি আরবের তথা কথিত প্রেসিডেন্সি অব স্টেট সিক্যুরিটি নামের কুখ্যাত কারাগারে স্থানান্তর করার পরিপ্রেক্ষিতে এ আশংকা ব্যক্ত করে অ্যামনেস্টি।
প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বে সবচেয়ে বেশি প্রাণদণ্ড কার্যকর করে সৌদি আরব। মানুষের জীবনের কোনো মূল্য সৌদি শাসকরা দেন না বলেও এতে উল্লেখ করা হয়। এতে আরো বলা হয়, ভিন্ন মতালম্বী শিয়া মুসলমানদের দমিয়ে রাখার রাজনৈতিক হাতিয়ার হিসেবে দেশটি নিয়মিত মৃত্যুদণ্ড প্রয়োগ করছে।#
পার্সটুডে/মূসা রেজা/৮