হামাসের গাইডেড ক্ষেপণাস্ত্রে ইসরাইলের সেনাভর্তি বাস ধ্বংস (ভিডিও)
https://parstoday.ir/bn/news/west_asia-i65770-হামাসের_গাইডেড_ক্ষেপণাস্ত্রে_ইসরাইলের_সেনাভর্তি_বাস_ধ্বংস_(ভিডিও)
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাত ইহুদিবাদী ইসরাইলের সেনা বহনকারী একটি বাস ধ্বংস হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাদের আগ্রাসনের জবাবে হামাস এ হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৩, ২০১৮ ১২:৪৮ Asia/Dhaka

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের গাইডেড ক্ষেপণাস্ত্রের আঘাত ইহুদিবাদী ইসরাইলের সেনা বহনকারী একটি বাস ধ্বংস হয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি সেনাদের আগ্রাসনের জবাবে হামাস এ হামলা চালায়।

হামলা সম্পর্কে হামাস আজ (মঙ্গলবার) একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে- বাসটিতে ক্ষেপণাস্ত্র আঘাত করছে এবং তাতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যাচ্ছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শহরে এ ঘটনা ঘটে।

ইজ্জেদিন আল-কাসসাম ব্রিগেডের সদস্যরা একটি রকেট বহন করছেন

হামাসের সামরিক শাখা ইজ্জেদ্নি আল-কাসসাম ব্রিগেড বলেছে, তারা ট্যাংকবিধ্বংসী একটি করনেট ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলি সেনা বহনকারী বাসে হামলা চালায়। ওই বাসে থাকা সব সেনা মারা গেছে বলেও হামাস জানিয়েছে। তবে রয়টার্স বলেছে, হামলায় একজন সেনা আহত হয়েছে।

কাসসাম ব্রিগেড পরিষ্কার করে বলেছে, গত রোববার ইসরাইল গাজায় হামলা চালিয়ে হামাসের যে সাত সদস্যকে হত্যা করেছে তার প্রতিশোধ হিসেবে সেনা বহনকারী বাসে হামলা চালানো হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/১৩