সৌদি আরবে সরকার-বিরোধীদের দমনে ইসরাইলি সহযোগিতা
https://parstoday.ir/bn/news/west_asia-i66106-সৌদি_আরবে_সরকার_বিরোধীদের_দমনে_ইসরাইলি_সহযোগিতা
সৌদি আরবের কাছে উন্নত মানের গোয়েন্দা সরঞ্জাম বিক্রি করছে ইসরাইল।   ইহুদিবাদী ইসরাইলি দৈনিক হারতেজ আরও জানিয়েছে সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইসরাইলি একটি কোম্পানির এই মর্মে আলোচনা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ২৫, ২০১৮ ১৫:১০ Asia/Dhaka
  • গোয়েন্দা ডিভাইস
    গোয়েন্দা ডিভাইস

সৌদি আরবের কাছে উন্নত মানের গোয়েন্দা সরঞ্জাম বিক্রি করছে ইসরাইল।   ইহুদিবাদী ইসরাইলি দৈনিক হারতেজ আরও জানিয়েছে সৌদি কর্মকর্তাদের সঙ্গে ইসরাইলি একটি কোম্পানির এই মর্মে আলোচনা হয়েছে।

২০১৭ সালে ভিয়েনায় ইসরাইলের গোয়েন্দা সরঞ্জাম ও সাইবার কোম্পানি এন. এস. ও'র সঙ্গে ওই আলোচনা হয়। সৌদি প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের সংস্কার কার্যক্রম তুঙ্গে ওঠার কিছুদিন আগে ওই আলোচনা হয়েছিল। টার্গেট ছিল সৌদি সরকারের বিরোধীদের ওপর গোয়েন্দা নজরদারি করা।

ওই আলোচনায় অংশ নিয়েছিল সৌদি গোয়েন্দা সংস্থার প্রধানের খুব ঘনিষ্ট ব্যক্তি আব্দুল্লা আল মালিহি এবং সাবেক  গোয়েন্দা প্রধান তুর্কি আল ফয়সাল, পদস্থ সৌদি কর্মকর্তা নাসের আল কাহতানিসহ এন এস ও'র কয়েকজন কর্মকর্তা।

এন এস ও তখন 'পেগাসাস-থ্রি' নামের একটি গোয়েন্দা সরঞ্জাম দেখিয়েছিল যার সাহায্যে মোবাইল টেলিফোনের ওপর ব্যবহারকারীর অজান্তেই গোয়েন্দাবৃত্তি করা যায়। মোবাইল ব্যবহারকারীর কথোপকথনের অডিও-ভিডিও সহজেই রেকর্ড করা যায়। কাহতানি তখন ভিয়েনার মোবাইল মার্কেট থেকে একটি আইফোন কিনে পেগাসাসের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হয়েছিলেন।

পার্সটুডে/নাসির মাহমুদ/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন