সৌদি জোট ও ইয়েমেনের আনসারুল্লাহ'র মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই
https://parstoday.ir/bn/news/west_asia-i66323-সৌদি_জোট_ও_ইয়েমেনের_আনসারুল্লাহ'র_মধ্যে_বন্দি_বিনিময়_চুক্তি_সই
সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ ক্রমান্বয়ে পরস্পরের বন্দিদের মুক্তি দেবে। এর ফলে সব বন্দি মুক্তি পেতে কয়েক মাস সময় লাগবে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
ডিসেম্বর ০৪, ২০১৮ ১১:৩২ Asia/Dhaka
  • সৌদি জোট ও ইয়েমেনের আনসারুল্লাহ'র মধ্যে বন্দি বিনিময় চুক্তি সই

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি সই করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ। আন্তর্জাতিক রেড ক্রিসেন্টের মধ্যস্থতায় এ চুক্তি হয়েছে। ইয়েমেনের বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এই চুক্তি অনুযায়ী উভয় পক্ষ ক্রমান্বয়ে পরস্পরের বন্দিদের মুক্তি দেবে। এর ফলে সব বন্দি মুক্তি পেতে কয়েক মাস সময় লাগবে।

গত তিন বছর ধরে ইয়েমেনে সর্বাত্মক হামলা চালাচ্ছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ। এ আগ্রাসনে সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। গত কয়েক বছরের যুদ্ধে উভয় পক্ষের অনেকেই বন্দি হয়েছেন। তাদের মুক্তির লক্ষ্যে দীর্ঘ দিন ধরে চেষ্টা চলছিল। 

বন্দিদের মুক্তির বিষয়ে যে চুক্তি হয়েছে তা যুদ্ধ বন্ধের সুযোগ সৃষ্টি করবে বলে অনেকেই আশা করছে। 

দরিদ্র প্রতিবেশ দেশ ইয়েমেনে গত তিন বছরের সৌদি আগ্রাসনে ১৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও হাজার হাজার মানুষ। ইয়েমেনের জনগণের ওপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দিতেই সৌদি আরব ও আরব আমিরাতের মতো দেশগুলো সেখানে হামলা চালাচ্ছে। তবে ইয়েমেনি জনগণের প্রতিরোধের কারণে সৌদি আরব ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।#

পার্সটুডে/এসএ/৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন