শান্তি আলোচনার মধ্যেই ২৮ বার বিমান হামলা চালিয়েছে সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i66399-শান্তি_আলোচনার_মধ্যেই_২৮_বার_বিমান_হামলা_চালিয়েছে_সৌদি_আরব
দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরব অন্তত ২৮ বার বিমান হামলা চালিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইয়েমেন ইস্যুতে যখন হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজন সংঘাত অবসানের জন্য শান্তি আলোচনা করছে তখন সৌদি আরব দৃশ্যত হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৮ ১০:৫৫ Asia/Dhaka
  • সৌদি জোটের একটি জঙ্গিবিমান যা ইয়েমেন হামলায় অংশ নিচ্ছে
    সৌদি জোটের একটি জঙ্গিবিমান যা ইয়েমেন হামলায় অংশ নিচ্ছে

দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের ওপর গতকাল (বৃহস্পতিবার) সৌদি আরব অন্তত ২৮ বার বিমান হামলা চালিয়েছে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইয়েমেন ইস্যুতে যখন হুথি আনসারুল্লাহ আন্দোলন ও পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত লোকজন সংঘাত অবসানের জন্য শান্তি আলোচনা করছে তখন সৌদি আরব দৃশ্যত হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

ইয়েমেনের এক জেনারেলের বরাত দিয়ে আল-মাসিরা টেলিভিশন চ্যানেল বলেছে, সৌদি আরব ও তাদের ভাড়াটে সেনাদের হামলা অব্যাহত রাখার ঘটনায় এটাই প্রমাণ করে যে, আগ্রাসীরা ইয়েমেন দ্বন্দ্বের অবসান চায় না।

ইয়েমেন দ্বন্দ্বের অবসানে স্টকহোমে শান্তি আলোচনা

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, গতকালের বিমান হামলায় তিন নারী নিহত ও বহু ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। এসব হামলার জবাবে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান প্রদেশে ছয়টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

সুইডেনে অনুষ্ঠানরত শান্তি আলোচনা এক সপ্তাহ চলতে পারে বলে মনে করা হচ্ছে। জাতিসংঘের মধ্যস্থতায় গতকাল এ আলোচনা শুরু হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৭