খাশোগি হত্যার তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা চলছে: তুরস্ক
https://parstoday.ir/bn/news/west_asia-i66509-খাশোগি_হত্যার_তদন্ত_নিয়ে_জাতিসংঘের_সঙ্গে_আলোচনা_চলছে_তুরস্ক
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির বর্বর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে তার দেশের আলোচনা চলছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১১, ২০১৮ ১৯:৫২ Asia/Dhaka
  • তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু
    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির বর্বর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে জাতিসংঘের সঙ্গে তার দেশের আলোচনা চলছে।

আজ (মঙ্গলবার) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। তিনি বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অঙ্গন থেকে দাবি আসা শুরু হয়েছে। চাভুসওগ্লু বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সৌদি আরব তাদের বিচারের আওতায় আনার জন্য আমাদেরকে সহযোগিতা করবে এটাই শুধু প্রত্যাশা; আর কিছু নয়।”

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান (বামে) ও নিহত সাংবাদিক জামাল খাশোগি

গত সপ্তাহে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশলে ব্যাচলে বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যার জন্য কে দায়ী তা জানার জন্য আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন।

এর আগে, গত মাসে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছিলেন, যদি রিয়াদের সঙ্গে অচলাবস্থা দেখা দেয় তাহলে খাশোগি হত্যাকাণ্ড নিয়ে আংকারা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের তদন্ত চাইতে পারে।#    

পার্সটুডে/এসআইবি/১১