বায়তুল মুকাদ্দাস নিয়ে অস্ট্র্রেলিয়ার সিদ্ধান্তের প্রতি বাহরাইনের সমর্থন
https://parstoday.ir/bn/news/west_asia-i66636-বায়তুল_মুকাদ্দাস_নিয়ে_অস্ট্র্রেলিয়ার_সিদ্ধান্তের_প্রতি_বাহরাইনের_সমর্থন
ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে আরব দেশ বাহরাইন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে-খলিফা বলেছেন, ভবিষ্যতে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর এই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ১৮:৩২ Asia/Dhaka
  • বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে-খলিফা
    বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে-খলিফা

ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছে আরব দেশ বাহরাইন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমাদ আলে-খলিফা বলেছেন, ভবিষ্যতে পূর্ব বায়তুল মুকাদ্দাসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর এই সিদ্ধান্ত কোনো প্রভাব ফেলবে না।

গতকাল (শনিবার) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। মে মাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেব স্বীকৃতি দেয়ার পর বিশ্বের হাতেগোণা যে কয়টি দেশ ওই পদক্ষেপ অনুসরণ করেছে অস্ট্রেলিয়া তাদের অন্যতম।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন

অস্ট্রেলিয়ার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে আরব লীগ। সংস্থাটি বলেছে, ইসরাইলের দখলদারিত্বের নীতির প্রতি অন্ধভাবে সমর্থন দেয়া ছাড়া এটা আর কিছু নয়। কিন্তু বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আরব লীগের এ বক্তব্যের সঙ্গে একমত নন। তিনি বলছেন, অস্ট্রেলিয়ার অবস্থান ফিলিস্তিনের ন্যায্য দাবির ওপর কোনো প্রভাব ফেলবে না।  তিনি যুক্তি দেখান, পূর্ব বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের রাজধানী থাকবে এবং আরব শান্তি পরিকল্পনার সঙ্গে অস্ট্রেলিয়ার পদক্ষেপ সাংঘর্ষিক নয়।#

 পার্সটুডে/এসআইবি/১৬