‘চলতি বছর ইহুদিবাদীরা ৫৪টি ফিলিস্তিনি শিশু হত্যা করেছে’
https://parstoday.ir/bn/news/west_asia-i66711-চলতি_বছর_ইহুদিবাদীরা_৫৪টি_ফিলিস্তিনি_শিশু_হত্যা_করেছে’
ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫৪টি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এসময়ের মধ্যে ইসরাইলি সেনারা আটক করেছে ৯০০ শিশু। দ্যা হিউম্যান রাইটস সেন্টার এসব তথ্য তুলে ধরেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০১৮ ১১:২৯ Asia/Dhaka
  • ইহুদিবাদী সেনাদের হাতে শহীদ হওয়া ফিলিস্তিনি শিশু
    ইহুদিবাদী সেনাদের হাতে শহীদ হওয়া ফিলিস্তিনি শিশু

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত অন্তত ৫৪টি ফিলিস্তিনি শিশু শহীদ হয়েছে। এসময়ের মধ্যে ইসরাইলি সেনারা আটক করেছে ৯০০ শিশু। দ্যা হিউম্যান রাইটস সেন্টার এসব তথ্য তুলে ধরেছে।

সংস্থাটি জানিয়েছে, চলতি বছর যেসব শিশু শহীদ ও আটক হয়েছে তার শতকরা ৮০ ভাগ গাজা উপত্যকার অধিবাসী। দ্যা হিউম্যান রাইটস সেন্টারের মানবাধিকার সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, ইসরাইল ঠাণ্ডামাথায় এবং ধারাবাহিকভাবে ফিলিস্তিনি শিশুদের অধিকার লঙ্ঘন করে যাচ্ছে।

Image Caption

ফিলিস্তিনি সেন্টার ফর স্টাডি অ্যান্ড ডেভলপমেন্টেশনের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল শুধু সামরিক আদালতে বিচারের মধ্যে শিশুদের অধিকার লঙ্ঘনের ঘটনা সীমাবদ্ধ রাখে নি বরং যখন আটক করা হয় তখন থেকে সে লঙ্ঘনের ঘটনা শুরু হয়। এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফিলিস্তিনি শিশুদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তাদের চোখ ও হাত বাধা থাকে এবং তাদেরকে মারধর ও অপমান করা হয়।

ইহুদিবাদী ইসরাইলি সেনাদের হাতে সর্বশেষ শহীদ হওয়া শিশুটি ছিল গাজার খান ইউনুস শহরের এবং তার বয়স মাত্র চার বছর।#

পার্সটুডে/এসআইবি/২০