গাজায় আবারো হামলা চালাল ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার। গতরাতে গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ হামলা চালানো হয় এবং এতে একটি হেলিকপ্টার অংশ গ্রহণ করেছিল।
টুইটারে দেয়া সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। বার্তায় আরো বলা হয়েছে, শনিবার শেষরাতের দিকে হামলা চালানো হয়। দক্ষিণাঞ্চলীয় গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক চৌকিতে এ হামলা হয়েছে। ইসরাইলি অধিকৃত এলাকায় শুক্রবারে চালানো কথিত রকেট হামলার জবাবে এ হামলা চালানোর দাবি বার্তায় করা হয়েছে।
তেল আবিব মাঝে মাঝেই গাজায় হামলা করে এবং কথিত রকেট হামলার জবাবে এ সব হামলা চালানো হয় বলে দাবিও করে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন