গাজায় আবারো হামলা চালাল ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার
https://parstoday.ir/bn/news/west_asia-i66929-গাজায়_আবারো_হামলা_চালাল_ইসরাইলের_যুদ্ধ_হেলিকপ্টার
অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার। গতরাতে গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ হামলা চালানো হয় এবং এতে একটি হেলিকপ্টার অংশ গ্রহণ করেছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৮ ১২:১৬ Asia/Dhaka
  • গাজায় আবারো হামলা চালাল ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার

অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আবারো হামলা করেছে ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধ হেলিকপ্টার। গতরাতে গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় এ হামলা চালানো হয় এবং এতে একটি হেলিকপ্টার অংশ গ্রহণ করেছিল।

টুইটারে দেয়া সংক্ষিপ্ত বার্তায় এ কথা জানিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। বার্তায় আরো বলা হয়েছে, শনিবার শেষরাতের দিকে হামলা চালানো হয়। দক্ষিণাঞ্চলীয় গাজায় ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি সামরিক চৌকিতে এ হামলা হয়েছে। ইসরাইলি অধিকৃত এলাকায় শুক্রবারে চালানো কথিত রকেট হামলার জবাবে এ হামলা চালানোর দাবি বার্তায় করা হয়েছে।

গাজা নগরীর একাংশ ইহুদিবাদী হামলার পরের অবস্থা(ফাইল ছবি)

তেল আবিব মাঝে মাঝেই গাজায় হামলা করে এবং কথিত রকেট হামলার জবাবে এ সব হামলা চালানো হয় বলে দাবিও করে।

পার্সটুডে/মূসা রেজা/২৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন