যু্দ্ধবিরতি লঙ্ঘন করে হুদাইদায় আবার সৌদি হামলা: শিশু নিহত
-
ইয়েমেনে জাতিসংঘের পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন সাবেক ডাচ জেনারেল প্যাট্রিক ক্যামার্ত
জাতিসংঘের ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে আগ্রাসী সৌদি বাহিনী ইয়েমেনের কৌশলগত বন্দর নগরী হুদাইদায় নতুন করে বিমান হামলা চালিয়েছে। ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার সঙ্গে জড়িত জাতিসংঘের পর্যবেক্ষকরা শহরটিতে বৈঠক শেষ করার কিছুক্ষণ পরই সেখানে হামলা চালায় সৌদি বাহিনী।
হুদাইদার উপকণ্ঠ থেকে ইরানের প্রেসটিভির সংবাদদাতা মোহাম্মদ আল আত্তাব জানিয়েছেন, সৌদি বাহিনী গতকাল (শুক্রবার) হুদাইদার বায়াত আল ফাকিহ এলাকার কাবিয়াহ গ্রামে বোমা বর্ষণ করেছে। এর আগে পর্যবেক্ষকরা ইয়েমেনের সাবেক সরকারের প্রতিনিধি এবং আগ্রাসী সৌদি বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রতিনিধির সঙ্গে আলাদা বৈঠক করেন। সুইডেনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় ইয়েমেনের বিবদমান পক্ষগুলো গত ১৮ ডিসেম্বর হুদাইদা শহরে যুদ্ধবিরতি পালনে সম্মত হওয়ার পর জাতিসংঘ দেশটিতে একদল পর্যবেক্ষক পাঠায়।
গতকাল শুক্রবার ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, সৌদি আরব গত ২৪ ঘন্টায় অন্তত ১৫৮ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। দেশটির আল মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। তিনি বলেন, সৌদি মদদপুষ্ট সন্ত্রাসীরা হুদাইদা শহরের বিভিন্ন অংশে মর্টারের সাহায্যে হামলা চালিয়েছে। এ ধরনের হামলায় প্রদেশের হায়াস শহরে একটি শিশু নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়েছে।#
পার্সটুডে/বাবুল আখতার/২৯
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন