মানবিজে সিরিয় বাহিনী ঢোকার খবরকে নিশ্চিত করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i66937-মানবিজে_সিরিয়_বাহিনী_ঢোকার_খবরকে_নিশ্চিত_করল_রাশিয়া
তুরস্কের সীমান্তবর্তী শহর মানবিজে সিরিয় সেনাবাহিনীর ঢোকার খবরকে নিশ্চিত করেছে রাশিয়া। মার্কিন-সমর্থিত জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাটিকে প্রায় সাত বছর পরে সিরিয় বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দেশটির এক সেনা মুখপাত্র গতকাল ঘোষণা করেছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৮ ১৪:৪৩ Asia/Dhaka
  • দিমিত্রি পেশকোভ
    দিমিত্রি পেশকোভ

তুরস্কের সীমান্তবর্তী শহর মানবিজে সিরিয় সেনাবাহিনীর ঢোকার খবরকে নিশ্চিত করেছে রাশিয়া। মার্কিন-সমর্থিত জঙ্গিদের নিয়ন্ত্রিত এলাকাটিকে প্রায় সাত বছর পরে সিরিয় বাহিনী নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দেশটির এক সেনা মুখপাত্র গতকাল ঘোষণা করেছিলেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকোভ আজ(শনিবার) বলেন, মানবিজ শহরের নিয়ন্ত্রণ সিরিয় বাহিনী নিয়েছে বলে যে খবর গতকাল প্রকাশিত হয়েছে তা সঠিক।

মানবিজে উল্লাস করছে সিরিয় সেনারা

২০১১ সালের মার্চ মাসে বিদেশি মদদপুষ্ট জঙ্গিরা সিরিয়ায় সহিংসতা শুরু করার পরই মানবিজ শহর দেশটির সেনাবাহিনীর হাতছাড়া হয়ে যায়। সম্প্রতি সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর শহরবাসীরা মানবিজকে পুনরুদ্ধারের জন্য সিরিয় বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিল।#

পার্সটুডে/মূসা রেজা/২৯