মানবিজে টহল শুরু করেছে রুশ সামরিক পুলিশ
জানুয়ারি ০৮, ২০১৯ ১২:৫২ Asia/Dhaka
-
টহল দিচ্ছে রুশ সেনাদল (ফাইল ছবি)
রাশিয়ার সামরিক পুলিশ সিরিয়ার মানবিজ এলাকায় টহল শুরু করেছে। আলেপ্পো প্রদেশের এ অঞ্চলটি তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত।
রুশ সামরিক পুলিশের মুখপাত্র ইউসুপ মামাতোভ আরো জানিয়েছেন, মানবিজ এবং তার উপকণ্ঠের নিরাপত্তা এলাকায় টহল দেয়ার কাজ শুরু হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর চলাচল এবং অবস্থান নিয়ন্ত্রণ করার পাশাপাশি তাদেরকে সংঘবদ্ধ হতে না দেয়াই এই টহলের উদ্দেশ্য বলেও জানান তিনি।
কয়েক কিলোমিটার স্থান জুড়ে রুশ সামরিক পুলিশ বাহিনী টহল দিয়েছে। অবশ্য, তাদের টহল দেয়ার এলাকা প্রতিনিয়ত পরিবর্তন করা হবে।#
পার্সটুডে/মূসা রেজা/৮
ট্যাগ