'ইরানে আগ্রাসনের জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে দেয়া হবে না'
https://parstoday.ir/bn/news/west_asia-i67289-'ইরানে_আগ্রাসনের_জন্য_আফগানিস্তানকে_ব্যবহার_করতে_দেয়া_হবে_না'
ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আফগানিস্তানের মার্কিন ঘাটি ব্যবহারের অনুমোদন কাবুল দেবে না। তুরস্কে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আবদুল রাহিম সাইয়্যেদ জান এ কথা জানিয়েছেন বলে তুরস্কের দৈনিক ইয়েনি আকিত আজ(শনিবার) খবর দিয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১২, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • 'ইরানে আগ্রাসনের জন্য আফগানিস্তানকে ব্যবহার করতে দেয়া হবে না'

ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আফগানিস্তানের মার্কিন ঘাটি ব্যবহারের অনুমোদন কাবুল দেবে না। তুরস্কে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত আবদুল রাহিম সাইয়্যেদ জান এ কথা জানিয়েছেন বলে তুরস্কের দৈনিক ইয়েনি আকিত আজ(শনিবার) খবর দিয়েছে।

মার্কিন যুদ্ধ হেলিকপ্টার

খবরে বলা হয়েছে, প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয় আফগান সরকার। আর এ অবস্থায়, ইরান  এবং পাকিস্তানের মতো দেশগুলোর বিরুদ্ধে আফগানিস্তানে অবস্থিত মার্কিন ঘাটিগুলো ব্যবহারের অনুমোদন কাবুল সরকার কখনোই দেবে না বলেও জানান তিনি।

এ ছাড়া, আফগানিস্তানে স্থাপিত মার্কিন ঘাটিগুলো প্রতিবেশি দেশসমূহের জন্য সব সময় উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, কাবুল সরকারের সঙ্গে ওয়াশিংটনের চুক্তি মোতাবেক আফগানিস্তানে অবস্থিত ঘাটিগুলো প্রতিবেশি দেশগুলোর বিরুদ্ধে কখনোই ব্যবহার করতে পারবে না আমেরিকা।#

পার্সটুডে/মূসা রেজা/১২

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন