সৌদি আরবে সংস্কার না হলে বিপ্লব ঘটবে : হুঁশিয়ারি দিলেন ব্রিটিশ এমপি
https://parstoday.ir/bn/news/west_asia-i67429-সৌদি_আরবে_সংস্কার_না_হলে_বিপ্লব_ঘটবে_হুঁশিয়ারি_দিলেন_ব্রিটিশ_এমপি
ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ক্রিসপিন ব্ল্যান্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংস্কার না ঘটলে এবং মত প্রকাশের দায়ে জনগণের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ না হলে সৌদি আরবে পর্যায়ক্রমে বিপ্লব ঘটবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০১৯ ০৭:৩১ Asia/Dhaka
  • সৌদি আরবে সংস্কার না হলে বিপ্লব ঘটবে : হুঁশিয়ারি দিলেন ব্রিটিশ এমপি

ব্রিটিশ রক্ষণশীল দলের সদস্য ক্রিসপিন ব্ল্যান্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সংস্কার না ঘটলে এবং মত প্রকাশের দায়ে জনগণের বিরুদ্ধে দমন-পীড়ন বন্ধ না হলে সৌদি আরবে পর্যায়ক্রমে বিপ্লব ঘটবে।

 

সৌদি বন্দি(ফাইল ছবি)

আটক সৌদি নারী ভিন্ন মতাবলম্বী সংক্রান্ত ব্রিটিশ সংসদীয় কমিটির প্রধান ব্ল্যান্ট আরো বলেন,  সৌদি রাজতন্ত্র এবং সরকারকে টিকিয়ে রাখতে হলে দেশটিতে সুশীল সমাজের প্রয়োজনীয়তার কথা রিয়াদকে বুঝতে হবে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টে প্রকাশিত এক নিবন্ধে এ সব কথা বলেন তিনি। নিবন্ধে তিনি আরো বলেন, পরামর্শেরভিত্তিতে পরিচালিত রাজতন্ত্রের বিকল্প হলো কঠোর রাজতন্ত্র আর এর পরিণাম হলো বিপর্যয় এবং পর্যায়ক্রমে বিপ্লব।#

পার্সটুডে/মূসা রেজা/১৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন