সিরিয়ায় আবার হামলা হলে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i67635-সিরিয়ায়_আবার_হামলা_হলে_ইসরাইলের_বিরুদ্ধে_প্রতিশোধ_নেয়া_হবে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ওপর আবার হামলা হলে ইহুদিবাদী ইসরাইলে হামলা চালিয়ে তার প্রতিশোধ নেয়া হবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জানুয়ারি ২৭, ২০১৯ ০৭:৫৩ Asia/Dhaka
  • নিরাপত্তা চৌকিতে প্রহরায় রয়েছেন এক হিজবুল্লাহ সেনা(ফাইল ছবি)
    নিরাপত্তা চৌকিতে প্রহরায় রয়েছেন এক হিজবুল্লাহ সেনা(ফাইল ছবি)

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিরিয়ার ওপর আবার হামলা হলে ইহুদিবাদী ইসরাইলে হামলা চালিয়ে তার প্রতিশোধ নেয়া হবে।

লেবাননের আরবি চ্যানেল আল-মায়াদিনকে দেয়া  সাক্ষাৎকারে সাইয়্যেদ নাসরুল্লাহ এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সিরিয়ায় ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ হামলার কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সিরিয়ায় শেষবার যা ঘটেছে তা বিপজ্জনক। হিজবুল্লাহ তার মিত্রদের নিয়ে সিরিয়ায় ইসরাইলি আগ্রাসনের নানামুখী জবাব দিতে পারে বলেও জানান তিনি।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

তিনি এ সময় ইসরাইল বিরোধী জোটের সক্ষমতাকে খাটো করে না দেখার জন্য তেল আবিবের প্রতি পরিষ্কার ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, এ জোট ইসরাইলি আগ্রাসনের সমুচিত জবাব দেয়ার ক্ষমতা রাখে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন