আকাশসীমা লঙ্ঘন: জাতিসংঘে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানাল কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i67991-আকাশসীমা_লঙ্ঘন_জাতিসংঘে_বাহরাইনের_বিরুদ্ধে_অভিযোগ_জানাল_কাতার
কাতারের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমাদ বিন সাইফ আলে সানি নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০২:২৩ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জানিয়েছে কাতার
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে অভিযোগ জানিয়েছে কাতার

কাতারের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাহরাইনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। জাতিসংঘে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমাদ বিন সাইফ আলে সানি নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে এ অভিযোগ জানিয়েছেন।

চিঠিতে তিনি বলেন, বাহরাইনের একটি জঙ্গিবিমান গত ২৭ ডিসেম্বর বিনা অনুমতিতে কাতারের আকাশসীমায় অনুপ্রবেশ করে। এ ধরনের আগ্রাসন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান।

কাতারের রাষ্ট্রদূতের চিঠিতে বলা হয়েছে, তার দেশের আকাশসীমায় অনুপ্রবেশ করে বাহরাইনের জঙ্গিবিমান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

২০১৭ সালের জুন মাসে কাতারের বিরুদ্ধে কথিত সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিশর। পাশাপাশি এসব দেশ কাতারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। দেশগুলো সাম্প্রতিক সময়ে কাতারকে প্রচণ্ড চাপের মুখে রেখেছে।# 

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১০