সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুবায়েরের সঙ্গে মোসাদের গোপন সম্পর্ক ফাঁস
https://parstoday.ir/bn/news/west_asia-i68213-সৌদি_পররাষ্ট্র_প্রতিমন্ত্রী_জুবায়েরের_সঙ্গে_মোসাদের_গোপন_সম্পর্ক_ফাঁস
সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের গোপন সম্পর্কের কথা ফাঁস করেছে আমেরিকার একটি ওয়েবসাইট। ১৯৯০’র দশক থেকে এ সম্পর্ক তৈরি হয়েছিল বলে ওয়েবসাইটটি জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৮, ২০১৯ ১৬:১২ Asia/Dhaka
  • আদেল আল-জুবায়ের
    আদেল আল-জুবায়ের

সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের গোপন সম্পর্কের কথা ফাঁস করেছে আমেরিকার একটি ওয়েবসাইট। ১৯৯০’র দশক থেকে এ সম্পর্ক তৈরি হয়েছিল বলে ওয়েবসাইটটি জানিয়েছে।

ওডেসি অনলাইনে জেমা বাকলি লিখেছেন, তিনি অনেক আগে থেকে জুবায়েরের সঙ্গে মোসাদের সম্পর্কের বিষয় নিয়ে তথ্য সংগ্রহ শুরু করেন। একে তিনি গত এক দশকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ তথ্য বলে উল্লেখ করেন। জুবায়েরকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার পর ইসরাইলের সাবেক পররাষ্ট্রসন্ত্রী জিপি লিভনি মোসাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করার পর বিষয়টি সামনে চলে আসে।

বাকলি জানিয়েছেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক কর্মকর্তা ফিলিপ গিরাল্ডি তাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিলেন যার মাধ্যমে বেরিয়ে কীভাবে মোসাদ প্রথমে আদেল আল-জুবায়েরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে।

গিরাল্ডির তথ্য অনুসারে, জুবায়ের যখন আমেরিকায় সৌদি দূতাবাসের মুখপাত্র নিযুক্ত হন তখন থেকে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা বা এফবিআই তাকে পর্যবেক্ষণ করতে থাকে। এর কয়েক বছর পর মোসাদ জুবায়েরকে রিক্র্যুট করার চেষ্টা করে।

এর আগে জুবায়ের যখন আমেরিকার নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি নিয়ে পড়াশুনা করতেন তখন তার সঙ্গে এক ছাত্র সম্পর্ক স্থাপন করেন এবং তিনি জুবায়েরকে এক ইহুদি ব্যবসায়ীর সঙ্গে পরিচয় করে দেন যার সঙ্গে ইসরাইলের এক হীরক ব্যবসায়ীর ঘনিষ্ঠতা ছিল।

১৯৯৮ সালের আগস্ট মাসে এফবিআই’র সঙ্গে হৃদ্যতাপূর্ণ আলাপচারিতায় বাকলি জানান যে, মোসাদ এজেন্ট ও জুবায়েরের মধ্যে প্রথম বৈঠক হয়েছিল ১৯৯৫ সালের অক্টোবর মাসে। বাকলি বলেন, “বিভিন্ন তথ্য-প্রমাণ একথা পরিষ্কার করে দেয় যে, আমেরিকায় সৌদি দূতাবাসে আদেল আল-জুবায়েরের সমস্ত তৎপরতা মোসাদের এজেন্ট দ্বারা নিয়ন্ত্রিত হতো।”#

পার্সটুডে/১৮