অস্বাভাবিকভাবে পদত্যাগ করছেন ইসরাইলি এলিট ফোর্সের কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i68249-অস্বাভাবিকভাবে_পদত্যাগ_করছেন_ইসরাইলি_এলিট_ফোর্সের_কমান্ডার
ইহুদিবাদী ইসরাইলের এলিট ফোর্সের শীর্ষ কমান্ডার অস্বাভাবিকভাবে ‘অবসরে’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, কমান্ডার হিসেবে তার দায়িত্ব পালনের সময় শেষ হওয়ার কারণে তিনি অবসরে যাচ্ছেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ২০, ২০১৯ ১২:০৮ Asia/Dhaka
  • ইসরাইলি এলিট ফোর্সের একজন সদস্য
    ইসরাইলি এলিট ফোর্সের একজন সদস্য

ইহুদিবাদী ইসরাইলের এলিট ফোর্সের শীর্ষ কমান্ডার অস্বাভাবিকভাবে ‘অবসরে’ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, কমান্ডার হিসেবে তার দায়িত্ব পালনের সময় শেষ হওয়ার কারণে তিনি অবসরে যাচ্ছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় কিছুদিন আগে ইসরাইলি বাহিনীর কমান্ডো ইউনিটের ব্যর্থ অভিযানের পর এ সেনা কমান্ডার অবসর নিতে যাচ্ছেন। ইসরাইলের গণমাধ্যম এই কমান্ডারকে কর্নেল এইচ. বলে পরিচয় দিয়েছে। তিনি ইসরাইলি বাহিনীর নজরদারি ইউনিটের জেনারেল স্টাফের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে যারা ইসরাইলি বাহিনীর এলিট ফোর্সের এ কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তারা সবাই মেয়াদ শেষে মূল বাহিনীতে ফিরে গেছেন। সেদিক থেকে লেফটেন্যান্ট এইচের ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে।#    

পার্সটুডে/এসআইবি/২০