সিরিয়ার সর্বশেষ ঘাঁটি থেকে দায়েশ সন্ত্রাসীদের সরিয়ে নিল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i68276-সিরিয়ার_সর্বশেষ_ঘাঁটি_থেকে_দায়েশ_সন্ত্রাসীদের_সরিয়ে_নিল_আমেরিকা
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের সর্বশেষ ঘাঁটি থেকে বহু উগ্র দায়েশ সন্ত্রাসীকে সরিয়ে নিয়েছে আমেরিকা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৯ ০৯:৫২ Asia/Dhaka
  • দায়েশ সন্ত্রাসীদের এসব ট্রাকে করে সরিয়ে নেয় আমেরিকা
    দায়েশ সন্ত্রাসীদের এসব ট্রাকে করে সরিয়ে নেয় আমেরিকা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের সর্বশেষ ঘাঁটি থেকে বহু উগ্র দায়েশ সন্ত্রাসীকে সরিয়ে নিয়েছে আমেরিকা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য জানিয়েছে।

সিরিয়ান অবজারভেটরি জানায়, গতকাল (বুধবার) ফোরাত নদীর পূর্ব উকূলের বাগুজ এলাকা থেকে দায়েশের সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যদেরকে ৫০টিরও বেশি ট্রাকে করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সূত্র জানিয়েছে, ট্রাকে করে সন্ত্রাসী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার সময় আকাশে মার্কিন হেলিকপ্টিার চক্কর দিতে থাকে।

সিরিয়ার আকাশে মার্কিন হেলিকপ্টারের টহল

এর আগে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছিল, মার্কিন সমর্থিত কুর্দি গেরিলা ও দায়েশ সন্ত্রাসীদের মধ্যে আলোচনা চলছিল। দায়েশ দাবি জানিয়েছিল, তাদেরকে নিরাপদে ইরাকের আনবার প্রদেশের মরুভূমিতে নিয়ে যেতে হবে। তবে সর্বশেষ খবর পর্যন্ত দু পক্ষের মধ্যে সমঝোতা হয় নি বলে জানায় সিরিয়ান অবজারভেটরি। সংস্থাটি গত শনিবার জানিয়েছিল, সিরিয়ার কুর্দি গেরিলারা পূর্বাঞ্চলে দায়েশের সর্বশেষ ঘাঁটি দখল করেছে।#

পার্সটুডে/এসআইবি/২১