আমাদের ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানতে পারে: ইসলামি জিহাদ
-
গাজা উপত্যকা থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র
ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন ইসলামি জিহাদ আন্দোলন বলেছে, তারা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছে যা ইহুদিবাদী ইসরাইলের জেরুজালেম, তেল আবিব নেতানিয়া এমনকি এর চেয়েও গভীরে আঘাত হানতে পারে।
জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, ইসলামি জিহাদ আন্দোলনের কাছে আগের চেয়েও নিখুঁত ক্ষেপণাস্ত্র রয়েছে।
আল-আলম থেকে জিহাদ আন্দোলনের নেতার সাক্ষাৎকার সম্বলিত যে ডকুমেন্টারি প্রচারিত হয়েছে তাতে আল-কুদস ব্রিগেডের সামরিক মহড়ার দৃশ্য দেখানো হয়। এতে দেখানো হয়েছে- কীভাবে জিহাদ আন্দোলনের যোদ্ধারা ভারী অস্ত্র ব্যবহার করে ইসরাইলের লক্ষ্যবস্তু ধ্বংস করে দেবে।
ডুকমেন্টারিতে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় কোনো রকম আগ্রাসন চালালেই পাল্টা হামলায় এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে।#
পার্সটুডে/এসআইবি/২৫