তুরস্কের ৮ কোটি মানুষকে রক্ষার জন্য এস-৪০০ কেনা অপরিহার্য: প্রতিরক্ষামন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i68689-তুরস্কের_৮_কোটি_মানুষকে_রক্ষার_জন্য_এস_৪০০_কেনা_অপরিহার্য_প্রতিরক্ষামন্ত্রী
তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা অপরিহার্য হয়ে উঠেছে। দেশটির ৮ কোটি ২০ লাখ মানুষকে রক্ষার জন্য এ ব্যবস্থা কেনা অপরিহার্য হয়ে উঠেছে বলেও জানান তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৮, ২০১৯ ২১:২৭ Asia/Dhaka
  • তুরস্কের ৮ কোটি মানুষকে রক্ষার জন্য এস-৪০০ কেনা অপরিহার্য: প্রতিরক্ষামন্ত্রী

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেছেন, তার দেশের জন্য রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনা অপরিহার্য হয়ে উঠেছে। দেশটির ৮ কোটি ২০ লাখ মানুষকে রক্ষার জন্য এ ব্যবস্থা কেনা অপরিহার্য হয়ে উঠেছে বলেও জানান তিনি।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আন্দালুকে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে এ সব কথা বলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, অক্টোবর মাস থেকে এস-৪০০ ব্যবস্থা মোতায়েন শুরু করবে তুরস্ক। এস-৪০০ কোথায় বসানো হবে তা তুর্কি বিমান বাহিনী খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

হুলুসি আকার

মার্কিন রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনার কাজে এগিয়ে চলেছে ন্যাটোদেশ তুরস্ক। বুধবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, আঙ্কারা কোনো অবস্থায়ই এস-৪০০ কেনার চুক্তি বাতিল করবে না। এ ছাড়া, এস-৫০০ কেনার বিষয়টি তুরস্ক খতিয়ে দেখবে বলেও জানান তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/৯

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন