ইয়েমেনি হামলায় সৌদি আরবের ২০ সেনা নিহত
-
ইয়েমেনি যোদ্ধা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের হামলায় সৌদি আরবের অন্তত ২০ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাবে ইয়েমেনিরা এ হামলা চালিয়েছে।
ইয়েমেনের সামরিক বাহিনীরমুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি গতকাল (রোববার) শেষ বেলায় ঘোষণা করেন যে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের দুটি ঘাঁটিতে ইয়েমেনিদের হামলায় এসব সেনা নিহত হয়।
হামলার আগে সৌদি সেনাদের অবস্থান ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে ইয়েমেনের যোদ্ধারা। হামলায় বহু সংখ্যক সৌদি সেনা আহত হওয়ার পাশাপাশি পাঁচটি সাঁজোয়া যান ধ্বংস হয়।
এর আগে, সৌদি আগ্রাসন অবসানের দাবিতে ইয়েমেনের রাজধানী সানায় গতকাল জাতিসংঘ কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। আগ্রাসী মনোভাবের অধিকারী সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশে ও পৃষ্ঠপোষকতায় ২০১৫ সাল থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এতে হাজার হাজার ইয়েমেনি নাগরিক নিহত হয়েছে। সৌদি আগ্রাসনে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে ইয়েমেন।#
পার্সটুডে/এসআইবি/২৫