সিরিয়ায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশিয়ার ৩ সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i69133-সিরিয়ায়_সন্ত্রাসীদের_সঙ্গে_বন্দুকযুদ্ধে_রাশিয়ার_৩_সেনা_নিহত
সিরিয়ায় গত মাসে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ হামলার সঙ্গে জড়িত ৩০ সন্ত্রাসীদের একটি চক্রকে চিহ্নিত এবং নির্মূল করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৬, ২০১৯ ০৪:৫৪ Asia/Dhaka
  • সিরিয়ার একটি এলাকায় রুশ দুই সেনার ফাইল ছবি
    সিরিয়ার একটি এলাকায় রুশ দুই সেনার ফাইল ছবি

সিরিয়ায় গত মাসে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে রাশিয়ার ৩ সেনা নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে, এ হামলার সঙ্গে জড়িত ৩০ সন্ত্রাসীদের একটি চক্রকে চিহ্নিত এবং নির্মূল করা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেইর-আজ-জোর প্রদেশে মানবিক ত্রাণ সরবরাহ করে ফেরার পথে বন্দুকধারীদের একটি দলের চোরাগুপ্তা হামলার মুখে পড়েন রুশ সেনারা। বন্দুকযুদ্ধের পর তিন সেনা নিখোঁজ হয়ে যান।

ঘটনার পরই তল্লাশি অভিযান শুরু হয় এবং এতে সিরিয় সেনাবাহিনীও অংশ নেয়। হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করার পাশাপাশি রুশ সেনাদের নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করা হয়।

রাশিয়ার সুখোই -২৭ বিমানের বহর(ফাইল ছবি)

রুশ যুদ্ধবিমান এবং বিশেষ বাহিনীর অভিযানে ৩০ সন্ত্রাসীদের একটি চক্রকে নির্মূল করে দেয়া হয়। নিহত রুশ সেনাদের লাশ রাশিয়া পাঠানো হয়েছে এবং সেখানে তাদের কবর দেয়া হবে।#   

পার্সটুডে/মূসা রেজা/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন