গোলান মালভূমি থেকে ইসরাইলকে সরে যেতে হবে: কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i69138-গোলান_মালভূমি_থেকে_ইসরাইলকে_সরে_যেতে_হবে_কাতার
কাতার বলেছে, গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক বিবৃতিতে এ কথা বলেছে কাতার।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ২৬, ২০১৯ ০৮:৪০ Asia/Dhaka
  • ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমি
    ইসরাইলের দখলে থাকা গোলান মালভূমি

কাতার বলেছে, গোলান মালভূমি থেকে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই সরে যেতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর এক বিবৃতিতে এ কথা বলেছে কাতার।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইল গোলান মালভূমিকে দখল করেছে। এটি একটি আরব ভূখণ্ড। আন্তর্জাতিক আইন মেনে ইসরাইলকে ওই ভূখণ্ড থেকে সরে যেতে হবে। এর আগে ইরান ও তুরস্কসহ আরও কয়েকটি দেশ ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করেছে।কানাডা বলেছে, তারা গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেবে না। 

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনোই এর স্বীকৃতি দেয়নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের দেশগুলো ইসরাইলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করে আসছিল।

 কিন্তু ট্রাম্প এবার গোটা বিশ্বকে উপেক্ষা করে দখলীকৃত ওই ভূখণ্ডের ওপর ইহুদিবাদী ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন