একদিনে ৩৭ জনের শিরোশ্ছেদ করল সৌদি আরব
https://parstoday.ir/bn/news/west_asia-i69808-একদিনে_৩৭_জনের_শিরোশ্ছেদ_করল_সৌদি_আরব
সৌদি আরবে একদিনে অন্তত ৩৭ জনের শিরোশ্ছেদ করা হয়েছে। গণভাবে মৃত্যুদণ্ড দেয়ার এই খবর জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে, এসব ব্যক্তি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৪, ২০১৯ ০৭:৪০ Asia/Dhaka
  • সৌদি আরবে মৃত্যুদণ্ড
    সৌদি আরবে মৃত্যুদণ্ড

সৌদি আরবে একদিনে অন্তত ৩৭ জনের শিরোশ্ছেদ করা হয়েছে। গণভাবে মৃত্যুদণ্ড দেয়ার এই খবর জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় দাবি করেছে, এসব ব্যক্তি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিল।

অন্যদিকে, মানবাধিকারকর্মী ও গণতন্ত্রকামী লোকজনের ওপর সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান যে দমন-পীড়ন চালিয়ে আসছেন তার অংশ হিসেবে এসব ব্যক্তিকে মৃত্যুদণ্ডের নামে হত্যা করা হয়েছে বলে নানা মহল থেকে দাবি করা হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরবি ভাষার পত্রিকা দৈনিক ওকাজ বলেছে, “দেশের ভেতরে সাম্প্রদায়িক ভেদাভেদ ও গোলযোগ সৃষ্টি এবং উগ্র সন্ত্রাসী চক্র গড়ে তোলার জন্য এসব ব্যক্তি তৎপর ছিল।”  

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তিদের মধ্যে একজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করা হয়।   

এদিকে, আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আহরার নেটওয়ার্ক তাদের টুইটার পেইজে বলেছে, মৃত্যুদণ্ড দেয়া ব্যক্তিদের মধ্যে অনেক শিয়া মুসলমান রয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যানমেনিস্ট ইন্টান্যাশনালও একই রকমের খবর দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৪