গণ মৃত্যুদণ্ডের নিন্দা করল হিজবুল্লাহ; আমেরিকাকে দোষারোপ
-
হিজবুল্লাহর পতাকা হাতে একটি শিশু
সৌদি আরবে মঙ্গলবার গণভাবে দেশটির যে ৩৭ নাগরিককে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার তীব্র নিন্দা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। একইসঙ্গে দলটি বলেছে, এ ঘটনার জন্য আমেরিকা কোনোভাবে দায় এড়াতে পারে না। আমেরিকা এই ঘৃণ্য অপরাধে সহযোগিতা করেছে বলেও হিজবুল্লাহ অভিযোগ করেছে।
বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ কথিত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৭ ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা ও সংহতি জানিয়েছে। সংগঠনটি বলেছে, বাক স্বাধীনতা অর্জনের কথা বলতে গিয়ে এসব ব্যক্তিকে সৌদি সরকারের রোষানলে পড়ে জীবন দিতে হয়েছে। সৌদি সরকারের এই বর্বরতার সঙ্গে আমেরিকা মূল অংশীদার বলেও মন্তব্য করেছে হিজবুল্লাহ।
প্রতিরোধ আন্দোলনটি বলেছে, সৌদি সরকার এবং আমেরিকার এই ঘৃণ্য অপকর্মের জন্য দেশ দুটির ওপর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর চাপ সৃষ্টি করা উচিত। সৌদি সরকারকে রক্ষা ও তার অপরাধযজ্ঞে আমেরিকা মদদ দেয় বলে উল্লেখ করেছে হিজবুল্লাহ।#
পার্সটুডে/এসআইবি/২৫