সৌদিতে মৃত্যুদণ্ড দেয়া ৩৭ জনের মধ্যে ৩৩ জনই শিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i69900-সৌদিতে_মৃত্যুদণ্ড_দেয়া_৩৭_জনের_মধ্যে_৩৩_জনই_শিয়া
সৌদি আরবে কথিত সন্ত্রাসবাদের ধুয়া তুলে গত মঙ্গলবার গণভাবে যে ৩৭ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার মধ্যে ৩৩ ব্যক্তিই শিয়া মুসলমান। অনলাইন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ১৩:১০ Asia/Dhaka
  • সৌদি আরবে গণভাবে মৃত্যুদণ্ডের শিকার এসব ব্যক্তি
    সৌদি আরবে গণভাবে মৃত্যুদণ্ডের শিকার এসব ব্যক্তি

সৌদি আরবে কথিত সন্ত্রাসবাদের ধুয়া তুলে গত মঙ্গলবার গণভাবে যে ৩৭ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তার মধ্যে ৩৩ ব্যক্তিই শিয়া মুসলমান। অনলাইন সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এ খবর দিয়েছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে, সৌদি সরকার দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়কে নির্মূল ও ভীত-সন্ত্রস্ত করার জন্য জন্য এসব মৃতুদণ্ড দিয়েছে। এর মধ্যে রয়েছেন জেদ্দা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ডিন ও প্রখ্যাত আলেম মুহাম্মাদ আল-আতিয়াহ। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তিনি ইরানি  গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করছিলেন এবং সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফে শিয়া সম্প্রদায়ের তৎপরতা প্রসারের পরিকল্পনা করেছিলেন। অথচ শিয়া এই শিক্ষাবিদ ও আলেম বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি বাড়ানোর কাজ করে আসছিলেন।

জেদ্দা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ডিন ও প্রখ্যাত আলেম মুহাম্মাদ আল-আতিয়াহ

একই ধরনের অভিযোগে সৌদি সরকার আরো ১১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এর বাইরে একজন শারীরিক প্রতিবন্ধীকে মৃত্যুদণ্ড দিয়েছে রিয়াদ। ২০১২ সালে কাতিফে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের নির্যাতনে তিনি সম্পূর্ণভাবে বধির হয়ে গিয়েছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের অনেককেই আদালতে বলতে শোনা গেছে যে, জীবন বাঁচানোর জন্য তারা অনিচ্ছাকৃতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।#

পার্সটুডে/২৭