দায়েশের রিংলিডার আবুবকর আল-বাগদাদি’র নয়া ভিডিও প্রকাশ
https://parstoday.ir/bn/news/west_asia-i69973-দায়েশের_রিংলিডার_আবুবকর_আল_বাগদাদি’র_নয়া_ভিডিও_প্রকাশ
উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের রিংলিডার আবুবকর আল-বাগদাদিকে পাঁচ বছর পর সোমবার নতুন করে প্রকাশিত একটি ভিডিও’তে দেখা গেছে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার তার নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ৩০, ২০১৯ ০৫:৪০ Asia/Dhaka
  • দায়েশের রিংলিডার আবুবকর আল-বাগদাদি’র নয়া ভিডিও প্রকাশ

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের রিংলিডার আবুবকর আল-বাগদাদিকে পাঁচ বছর পর সোমবার নতুন করে প্রকাশিত একটি ভিডিও’তে দেখা গেছে। এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে একাধিকবার তার নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছিল।

২০১৪ সালের পর এই প্রথম প্রকাশিত ভিডিও’তে বাগদাদি বিভিন্ন বিষয়ে কথা বলেন। সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা ‘আল-ফুরকান’ সোমবার নিজের টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করে।

এতে বাগদাদিকে মুখমণ্ডল আবৃত করে রাখা কয়েকজন সঙ্গীকে পাশে নিয়ে কথা বলতে দেখা যায়। দায়েশের রিংলিডার তার মুখমণ্ডল খোলা রেখেছেন এবং তার দাড়ি পেকে সাদা হয়ে গেছে। এ সময় বাগদাদি বলেন, “(সিরিয়ার পূর্বাঞ্চলীয়) আল-বাগুজ এলাকার যুদ্ধ শেষ হয়ে গেছে। কিন্তু আমরা শত্রুর বিরুদ্ধে প্রতিশোধমূলক যুদ্ধ শুরু করব।”

ইতিহাসের ভয়ঙ্করতম নিষ্ঠুর সন্ত্রাসী গোষ্ঠী পরিচালনা করছেন বাগদাদি

ভিডিওটি রেকর্ড করার তারিখ স্পষ্ট নয় তবে তিনি আল-বাগুজ শহর থেকে দায়েশ সন্ত্রাসীদের পশ্চাদপসরণের কথা স্বীকার করে বলেন, আল-বাগুজের যুদ্ধ দায়েশের পরাজয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে।

আল-বাগদাদি এই ভিডিও’তে দাবি করেন, সিরিয়ায় দায়েশের পরাজয়ের প্রতিশোধ নিতে শ্রীলঙ্কায় ইস্টার সানডে’র ভয়াবহ হামলা চালানো হয়েছে। এ থেকে বোঝা যায় শ্রীলঙ্কায় গত সপ্তাহের পৈশাচিক হামলা চালানোর পর ভিডিওটি ধারণ করা হয়েছে। তবে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি আদৌ আবুবকর আল-বাগদাদি কিনা, সংবাদদাতারা তা নিশ্চিত করে বলতে পারেননি।

আবুবকর বাগদাদি ২০১৪ সালে ইরাকের মসুল শহরে আত্মগোপন অবস্থা থেকে বের হয়েছিলেন এবং ২০১৮ সালের আগস্ট মাসে সর্বশেষ তার অডিও বার্তা প্রকাশিত হয়েছিল। #

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩০