যুদ্ধ চাপিয়ে দিলে জবাব হবে ভয়াবহ: লেবাননের পররাষ্ট্রমন্ত্রী
-
জিবরান বাসিল
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল বলেছেন, লেবাননের ওপর কোনো ধরণের যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে এর জবাব হবে ভয়াবহ। তবে লেবানন কখনোই যুদ্ধের সূচনা করবে না।
তিনি বলেন, অধিকৃত 'শেবা' কৃষিক্ষেত্র হচ্ছে লেবাননের অবিচ্ছেদ্য অংশ। লেবাননের জনগণ কখনোই এ বিষয়ে ছাড় দেবে না। আগ্রাসীদের বিরুদ্ধে নিজেদের অবস্থান অটুট রাখবে।
লেবাননের 'শেবা' কৃষি অঞ্চলটি সিরিয়ার গোলান মালভূমির পাশেই অবস্থিত। অধিকৃত গোলান মালভূমির মতো এই ভূখণ্ডকেও আমেরিকা ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা দিতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছেন।
জিবরান বাসিল আরও বলেন, সিরিয়ার গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে আমেরিকা যে ঘোষণা দিয়েছে তা আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন। তবে এ ধরণের ঘোষণার মাধ্যমে অন্যের ভূখণ্ড গ্রাস করা যাবে না। বিশ্বের কোনো দেশ তা মেনে নেবে না।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩০