ইয়েমেনে সৌদি জোটের আবার বর্বরোচিত হামলা: নিহত ৬, আহত বহু
https://parstoday.ir/bn/news/west_asia-i70441-ইয়েমেনে_সৌদি_জোটের_আবার_বর্বরোচিত_হামলা_নিহত_৬_আহত_বহু
ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে কয়েকটি এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় আরো ব্যক্তি আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি জোটের আবার বর্বরোচিত হামলা: নিহত ৬, আহত বহু

ইয়েমেনের রাজধানী সানার উপকণ্ঠে কয়েকটি এলাকায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৬ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় আরো ব্যক্তি আহত হয়েছে।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ বৃহস্পতিবার সৌদি নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান রাজধানী সানার কয়েক অংশে বোমা বর্ষণ করলে অন্তত ছয় বেসামরিক ব্যক্তি নিহত হন। এতে একই পরিবারের চার শিশু রয়েছে। এসব হামলায় আরো কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছে বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।

তীব্র বিমান হামলা এবং আহত ব্যক্তিদের অবস্থা গুরুতর হওয়ার কারণে নিহতের সংখাা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন ইয়েমেনের হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া ভবনের ধ্বংস স্তুপের নীচে আরো কিছু ব্যক্তি আহত বা নিহত অবস্থায় থাকতে পারে বলেও জানিয়েছেন তারা। সানার বেসামরিক ভবনকে টার্গেট করে বেশিরভাগ বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এছাড়া, জঙ্গিবিমান ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের ভবনে বোমা বর্ষণ করেছে বলে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে। তবে এসব হামলার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারে নি সংবাদ মাধ্যমটি।#

পার্সটুডে/বাবুল আখতার/১৬  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।