সিরিয়ায় রুশ ঘাঁটিতে সন্ত্রাসী হামলা; এবারো ব্যর্থ
-
ফাইল ফটো
সিরিয়া জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে অবস্থিত রাশিয়ার হেমেইমিম বিমান ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলার চেষ্টা চালিয়েছে তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সে হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সন্ত্রাসীরা রুশ ঘাঁটি ও আশপাশের আবাসিক এলাকায় হামলা চালায়।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আজ (শনিবার) জানিয়েছে, লাতাকিয়ার জাবলে ও কারজাহা এলাকায় সন্ত্রাসীরা কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। ওই হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।
এদিকে, সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা নিশ্চিত করেছে যে, ইদলিব ও লাতাকিয়া প্রদেশে তৎপর সন্ত্রাসীরা লাতাকিয়ার কাছে শারাশের ও হেভিজ গ্রামে রকেট ছোঁড়ে এবং এতে অন্তত একজন বেসামরিক ব্যক্তি নিহত ও দু জন আহত হয়েছে। এছাড়া, সন্ত্রাসীদের হামলায় কয়েকটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইহুদিবাদী ইসরাইল থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর সন্ত্রাসীরা লাতাকিয়ায় ওই হামলা চালায়। ইসরাইলের হামলার ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট।#
পার্সটুডে/এসআইবি/১৮