‘পারস্য উপসাগরে মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে সৌদি আরব’
https://parstoday.ir/bn/news/west_asia-i70512-পারস্য_উপসাগরে_মার্কিন_সেনা_মোতায়েনের_অনুমোদন_দিয়েছে_সৌদি_আরব’
পারস্য উপসাগরে মার্কিন সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সৌদি আরব এবং অন্য কয়েকটি আরব দেশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত ‘মারাত্মক ও আসন্ন হুমকি’ মোকাবেলার নামে আমেরিকা এসব সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৯ ১২:৩০ Asia/Dhaka
  • পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ
    পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ

পারস্য উপসাগরে মার্কিন সেনা ও বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে সবুজ সংকেত দিয়েছে সৌদি আরব এবং অন্য কয়েকটি আরব দেশ। ইসলামি প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে কথিত ‘মারাত্মক ও আসন্ন হুমকি’ মোকাবেলার নামে আমেরিকা এসব সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েন করে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বুধবার আশ-শারকুল আওসাত পত্রিকা এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি বলেছে, কয়েকটি আরব দেশ ও আমেরিকার মধ্যকার চুক্তির আওতায় ওয়াশিংটন পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজের স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে। এর আগে কয়েকজন মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়াতে চান না।

এদিকে, সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ আলে সাউদ পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র জরুরি বৈঠক ডেকেছেন। তবে এ বৈঠকের উদ্দেশ্য সম্পর্কে এখনো পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায় নি।

প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইউরোপের মিত্রদের সঙ্গে এ ইস্যুতে দূরত্ব সৃষ্টি হয়েছে কিন্ত ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছে।#  

পার্সটুডে/এসআইবি/১৯