সিরিয়ার রাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১০, আহত ২০
https://parstoday.ir/bn/news/west_asia-i70881-সিরিয়ার_রাকায়_গাড়ি_বোমা_হামলায়_নিহত_১০_আহত_২০
সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২০। গতরাতে (শনিবার রাতে) শহরের আন-নায়িম চত্বরে এসডিএফের একটি চেক পয়েন্টের কাছে এ বিস্ফোরণ ঘটে। কুর্দি যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সংক্ষেপে এসডিএফ বলা হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০২, ২০১৯ ০২:৫৫ Asia/Dhaka
  • সিরিয়ার রাকায় গাড়ি বোমা হামলায় নিহত ১০, আহত ২০

সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা শহরে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ২০। গতরাতে (শনিবার রাতে) শহরের আন-নায়িম চত্বরে এসডিএফের একটি চেক পয়েন্টের কাছে এ বিস্ফোরণ ঘটে। কুর্দি যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে সংক্ষেপে এসডিএফ বলা হয়।

নিহতদের মধ্যে এসডিএফের পাঁচ সদস্য রয়েছেন। অপর পাঁচ জন বেসামরিক ব্যক্তি। 

এছাড়া রাকা শহরের অন্য একটি অংশেও আরেকটি গাড়ি বোমা হামলা হয়েছে। এর ফলে বেশ কয়েক জন আহত হয়েছে বলে জানা গেছে। দু'টি হামলার সঙ্গেই তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জড়িত বলে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামের একটি লন্ডন ভিত্তিক সংগঠন জানিয়েছে।

রাকা শহরটি এক সময় সিরিয়ায় আইএসের রাজধানী হিসেবে পরিচিত ছিল। ২০১৭ সাল থেকে এসডিএফ ওই শহর নিয়ন্ত্রণ করছে।

সিরিয়ায় আইএস পরাজিত হলেও এখনও তাদের কিছু সন্ত্রাসী রয়ে গেছে যারা সুযোগ পেলেই এ ধরণের হামলা চালাচ্ছে। তবে এই গোষ্ঠীর অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতেও অভিযান চালাচ্ছে সিরিয়ার সরকার।#

পার্সটুডে/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।