‘মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি’
https://parstoday.ir/bn/news/west_asia-i71180-মার্কিন_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_ইয়েমেনি_ক্ষেপণাস্ত্র_ঠেকাতে_পারে_নি’
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি বলেছেন, সৌদি আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১৩, ২০১৯ ১৩:৫৪ Asia/Dhaka
  • ইয়েমেন থেকে ছোঁড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র
    ইয়েমেন থেকে ছোঁড়া হচ্ছে ক্রুজ ক্ষেপণাস্ত্র

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি বলেছেন, সৌদি আরবের আবহা বিমানবন্দরে আমেরিকার যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা রয়েছে তা ইয়েমেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারে নি।

গতকাল (বুধবার) রাজধানী সানায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র সৌদি আরবের সঠিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হেনেছে। তিনি জানান, ক্ষেপণাস্ত্রের আঘাতে আবহা বিমানবন্দরের পর্যবেক্ষণ টাওয়ার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ টাওয়ার ব্যবহার করে সৌদি আরবের অভ্যন্তরীণ ও আঞ্চলিক রুটে বিমান পরিচালনা করা হয়।  

 ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি

জেনারেল সারিয়ি জানান, ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে আগ্রাসন চালাচ্ছে তার জবাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে এ হামলা চালানো হয়েছে। তিনি এর আগে বলেছেন, “সৌদি অপরাধের জবাবে আমরা  চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত নেব।”

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।