সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i71470-সহকর্মীর_গুলিতে_৩_সৌদি_সেনা_নিহত
সৌদি আরবের সেনাবাহিনীতে আজ (সোমবার) গুলির ঘটনা ঘটেছে। এক সেনা গুলি করে তার তিন সহকর্মীকে হত্যা করেছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৪, ২০১৯ ১৫:৪৫ Asia/Dhaka
  • সহকর্মীর গুলিতে ৩ সৌদি সেনা নিহত

সৌদি আরবের সেনাবাহিনীতে আজ (সোমবার) গুলির ঘটনা ঘটেছে। এক সেনা গুলি করে তার তিন সহকর্মীকে হত্যা করেছে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিযান প্রদেশের আল-আরিশ জেলায় এ ঘটনা ঘটেছে।

আরবি ভাষার সংবাদ সংস্থা 'আস-সাবাক নিউজ' নাম প্রকাশে অনিচ্ছুক একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তিন সেনাকে হত্যার পর ঘাতক সেনা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছে। ব্যক্তিগত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে সূত্রটি দাবি করেছে।

তবে সৌদি আরবের সেনাবাহিনী এখনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেনি। তারা এ বিষয়ে তদন্ত চালাচ্ছে। সৌদি আরবের জিযান প্রদেশটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। সেখানে প্রায় প্রতিদিনই ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী হামলা চালাচ্ছে।

দরিদ্র প্রতিবেশী ও মুসলিম দেশ ইয়েমেনে ২০১৫ সাল থেকে হামলা চালিয়ে আসছে সৌদি আরব। ইয়েমেনে মানুষ হত্যার প্রতিবাদে স্বাধীনচেতা কোনো সেনা আজকের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে কেউ কেউ মনে করছেন।#

পার্সটুডে/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।