আমেরিকা কেন, কোনো দেশই ইরানে হামলার সাহস করবে না: কমান্ডার
https://parstoday.ir/bn/news/west_asia-i71512-আমেরিকা_কেন_কোনো_দেশই_ইরানে_হামলার_সাহস_করবে_না_কমান্ডার
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, শুধু আমেরিকা নয়, কোন দেশই ইরানে হামলা চালানোর সাহস করবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৬, ২০১৯ ১১:২৯ Asia/Dhaka
  • জেনারেল আমির আলী হাজিজাদেহ
    জেনারেল আমির আলী হাজিজাদেহ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, শুধু আমেরিকা নয়, কোন দেশই ইরানে হামলা চালানোর সাহস করবে না।

ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটির এ কমান্ডার বলেন, “শত্রুরা ইরানের বিরুদ্ধে হামলা চালানোর মতো অবস্থায় নেই এবং এটি এখন সবার কাছে প্রমাণিত। পশ্চিমারা শুধু যুদ্ধের প্রচারণা চালাচ্ছে।” তিনি সতর্ক করে বলেন, মার্কিনিদের তাদের আচরণের বিষয়ে সতর্ক হওয়া উচিত। সবদেশকে তাদের কাতারে নিয়ে বিবেচনা করা উচিত হবে না।

আর কিউ-৪এ গ্লোবাল হক মডেলের ডোন ভূপাতিত করেছে ইরান

শত্রুর হুমকির বিরুদ্ধে ইরানের ক্ষিপ্রগতি সম্পর্কে বলেন, সম্প্রতি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা তার উদাহরণ। গত বৃহস্পতিবার ইরানের হরমুজগান প্রদেশের আকাশ থেকে ইরান একটি মার্কিন অত্যাধুনিক ড্রোন ভূপাতিত করে। এ সম্পর্কে জেনারেল হাজিজাদেহ বলেন, আমেরিকার স্বভাবগত কারণে আন্তর্জাতিক আইন মানে না। তারা ভুল করে ইরান সরকারের সতর্কবাণী উপেক্ষা করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৬