ফিলিস্তিনিদের সঙ্গে চুক্তিতে কোনো বসতিই ধ্বংস করা হবে না: নেতানিয়াহুর বাগাড়ম্বর
https://parstoday.ir/bn/news/west_asia-i71873-ফিলিস্তিনিদের_সঙ্গে_চুক্তিতে_কোনো_বসতিই_ধ্বংস_করা_হবে_না_নেতানিয়াহুর_বাগাড়ম্বর
ফিলিস্তিনের সঙ্গে চুক্তিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নির্মিত বসতিগুলো খালি করা হবে না বলে জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ১১, ২০১৯ ১২:৫৩ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন (মাঝখানে) এবং ইসরাইলে নিযু্ক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান
    প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন (মাঝখানে) এবং ইসরাইলে নিযু্ক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেবিড ফ্রাইডম্যান

ফিলিস্তিনের সঙ্গে চুক্তিতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে নির্মিত বসতিগুলো খালি করা হবে না বলে জানিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গতকাল (বুধবার) নেতানিয়াহু বলেন, যেকোনো কূটনৈতিক পরিকল্পনার অধীনেই কোনো বসতিস্থাপন ধ্বংস বা কোনো বসতিকে সরিয়ে আনার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ইসরাইলের সামরিক বাহিনী জর্ডান ভ্যালিসহ পশ্চিম তীরের সব অংশেই তৎপরতা চালিয়ে যাবে। পাশাপাশি সেখানে আরো বসতি নির্মাণ এবং বসতিস্থাপনগুলোকে উন্নয়ন করার ধারা অব্যাহত থাকবে।   

নেতানিয়াহু বলেন, "অধিকৃত গোলান মালভূমি এবং পূর্ব জেরুজালেম আল কুদসে আমরা যা করেছি তার প্রতি দৃষ্টি দিন। এসব তৎপরতা অব্যাহত থাকবে।" ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধে ইসলাইল এই দু'টি ভূখণ্ড দখল করে নেয় এবং পরবর্তীতে এগুলোকে ইসরাইলের অংশ হিসেবে অন্তর্ভুক্তি করে নেয়।   

গত মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে অধিকৃত সিরিয়ার মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দিয়েছেন। এছাড়া, ২০১৭ সালের ডিসেম্বরে ট্রাম্প জেরুজালেম আল কুদসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে সেখানে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন। ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের অজুহাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি চুক্তি উন্মোচন করতে যাচ্ছেন তখন এসব মন্তব্য করলেন নেতানিয়াহু।#

পার্সটুডে/এমবিএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।