‘সিরিয়া নিয়ে মস্কো-ওয়াশিংটন গোপন আলোচনা করে নি’
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া নিয়ে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে কোনো গোপন আলোচনা হয় নি। তিনি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
তিনি বলেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে গোপন কোনো আলোচনা হয় নি। বরং দুপক্ষের মধ্যে সিরিয়া নিয়ে স্বাভাবিক আলোচনা হয়েছে বলে জানান তিনি।
ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ এবং এ সংক্রান্ত দুইটি উপবিভাগে রাশিয়া এবং আমেরিকা যৌথ ভাবে সভাপতিত্ব করছে বলে জানান তিনি। সিরিয়ায় যুদ্ধবিরতি পালন এবং মানবিক সহায়তা দেয়া নিয়ে এ দুই পৃথক উপবিভাগ গঠন করা হয়েছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
রুশ-মার্কিন মধ্যস্থতায় ২৭ ফেব্রুয়ারি থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে। অবশ্য তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ বা আন-নুসরা ফ্রন্টের জন্য এ যুদ্ধবিরতি প্রযোজ্য হয় নি।#
মূসা রেজা/১৯