ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে ইসরাইল; আন্তর্জাতিক সহযোগিতা কামনা
https://parstoday.ir/bn/news/west_asia-i72181-ফিলিস্তিনিদের_ঘরবাড়ি_ভেঙে_দিচ্ছে_ইসরাইল_আন্তর্জাতিক_সহযোগিতা_কামনা
অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে গোটা বিশ্ব নীরব রয়েছে। তাদের এই নিরবতা ইহুদিবাদীদেরকে অপরাধ করার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করেছে। অবিলম্বে ধ্বংসযজ্ঞ থামাতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে স্বশাসন কর্তৃপক্ষ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ২২, ২০১৯ ১৯:৫৫ Asia/Dhaka
  • ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে ইসরাইল; আন্তর্জাতিক সহযোগিতা কামনা

অধিকৃত বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলের অপরাধযজ্ঞের বিষয়ে গোটা বিশ্ব নীরব রয়েছে। তাদের এই নিরবতা ইহুদিবাদীদেরকে অপরাধ করার ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত করেছে। অবিলম্বে ধ্বংসযজ্ঞ থামাতে ইসরাইলের ওপর চাপ প্রয়োগের জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে স্বশাসন কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টার দিকে থেকে পূর্ব বায়তুল মুকাদ্দাস বা পূর্ব জেরুজালেমের উপকণ্ঠে ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলতে শুরু করে ইসরাইল। বাড়িঘরগুলো পূর্ব জেরুজালেমের শেষ প্রান্ত ‘সুর বাহার' এলাকায় অবস্থিত। সেখানকার বাসিন্দারা বলছেন, তারা ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বাড়িঘর নির্মাণ করেছিলেন। কিন্তু ইসরা‌ইলল পশ্চিম তীরের অবশিষ্ট ভূমিও দখলে নিতে বাড়িঘর ভেঙে দিচ্ছে।

সুর বাহারের সীমানা ঘেঁষা গ্রাম ওয়াদি হুমুসে সোমবার সাতশ’ ইসরাইলি পুলিশ ও দুইশ’ সেনা বাড়িঘর ধ্বংসের অভিযানে অংশ নিয়েছে। দখলদাররা কয়েকটি স্ক্যাভেটর নিয়ে অভিযান শুরু করে এবং সেখানে অন্তত ১০টি বাড়ি ভেঙে ফেলা হয়েছে। যাদের ঘরবাড়ি ভাঙা হয়েছেন তাদের একজন হলেন ইসমাইল আবাদিয়েহ।

আবাদিয়েহ সাংবাদিকদের বলেছেন, তিনি পরিবার নিয়ে পথে বসে গেছেন। ফাদি আল-ওয়াহাশ নামে অন্য একজন সবে তার বাড়ি নির্মাণ শুরু করছিলেন। তার মধ্যেই সেটি ভেঙে ফেলা হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিয়েছিলাম। আমি ভেবেছিলাম,আমি ঠিকঠাক নিয়ম মেনেই বাড়ি নির্মাণ করছি। কিন্তু তারা আমার নির্মাণাধীন বাড়ি ভেঙে দিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।