২৪ ঘন্টায় ২ ফিলিস্তিনি শিশুকে ইসরাইলের তলব
https://parstoday.ir/bn/news/west_asia-i72406-২৪_ঘন্টায়_২_ফিলিস্তিনি_শিশুকে_ইসরাইলের_তলব
ইহুদিবাদী ইসরাইল আরো এক ফিলিস্তিনি শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে।২৪ ঘন্টার ব্যবধানে দু’টি ফিলিস্তিনি শিশুকে থানায় ডেকে পাঠালো দখলদার ইসরাইলি বাহিনী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুলাই ৩১, ২০১৯ ০৮:১৪ Asia/Dhaka
  • ২৪ ঘন্টায় ২ ফিলিস্তিনি শিশুকে ইসরাইলের তলব

ইহুদিবাদী ইসরাইল আরো এক ফিলিস্তিনি শিশুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠিয়েছে।২৪ ঘন্টার ব্যবধানে দু’টি ফিলিস্তিনি শিশুকে থানায় ডেকে পাঠালো দখলদার ইসরাইলি বাহিনী।

বায়তুল মুকাদ্দাসে ইসরাইলি সেনাবাহিনীর একটি টহল ইউনিটকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগে তাদেরকে ডাকা হয়েছে। পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। ফিলিস্তিনি তথ্যকেন্দ্র জানিয়েছে,দ্বিতীয় যে শিশুটিকে থানায় গিয়ে পুলিশের মুখোমুখি হতে বলা হয়েছে তার নাম কেইস ওবায়েদ, বয়স ছয় বছর।

কেইস ওবায়েদ

এর আগে চার বছরের এক শিশুকে তলব করা হয়। তার নাম মোহাম্মাদ আলিয়ান। ওবায়েদের কাছে পাঠানো নির্দেশনামায় বলা হয়েছে, খুব দ্রুত থানায় হাজির হতে হবে।

মাত্র চার ও ছয় বছর বয়সী দুই শিশুকে থানায় ডেকে পাঠানোর কারণে অভিভাবকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। কারণ ইহুদিবাদী ইসরাইল আন্তর্জাতিক অঙ্গনেও শিশু হত্যাকারী হিসেবে পরিচিতি পেয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।