পশ্চিম তীর থেকে ইসরাইলি সেনার লাশ উদ্ধার
-
নিহত সেনার লাশ উদ্ধার করছে ইসরাইলি সেনারা
ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইহুদিবাদী ইসরাইলের এক সেনার লাশ উদ্ধার করা হয়েছে। বলা হচ্ছে- ওই সেনার দেহে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
ইসরাইলি সামরিক বাহিনী আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে জানিয়েছে, “আজ সকালে আল-খলিল বা হেবরন শহরের ইহুদি বসতির কাছ থেকে একজন সেনার মৃতদেহ উদ্ধার করা হয় যার দেহে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।”
নিহত সেনার গায়ে সামরিক বাহিনীর পোষাক ছিল না এবং তল্লাশির পর তার লাশ উদ্ধার করা হয়। নিহত সেনার পরিচয় প্রকাশ করা হয় নি এবং এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলে নি ইহুদিবাদী সেনারা। ইসরাইলি গণমাধ্যম বলেছে, হত্যার আগে ওই সেনাকে অপহরণ করা হয়।
কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এখনো তা পরিষ্কার নয় কিন্তু ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি সন্ত্রাসী বলতে সাধারণত ফিলিস্তিনিদেরকে বুঝিয়ে থাকেন।
ইসরাইলের সামরিক বাহিনী প্রায় সময়ই ছুরি মারার অভিযোগ এনে ফিলিস্তিনিদের হত্যা করে। ইসরাইলের এ পদক্ষেপের বিরুদ্ধে মানবাধিকার সংস্থাগুলো সরব থাকলেও সেসব প্রতিবাদকে আমলে নেয় না ইহুদিবাদীরা।#
পার্সটুডে/এসআইবি/৮