রুখে দেয়া হলো সিরিয়ায় রুশ ঘাঁটিতে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i72736-রুখে_দেয়া_হলো_সিরিয়ায়_রুশ_ঘাঁটিতে_চালানো_আত্মঘাতী_ড্রোন_বহরের_হামলা
সিরিয়ার খামেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা পুরোপুরি রুখে দেয়া হয়েছে। ব্যর্থ এ আত্মঘাতী হামলায় ছয়টি চালকহীন বিমান অংশ নিয়েছিল। হামলায় অংশগ্রহণকারী সব চালকহীন বিমানকে গুলি ধরে ধ্বংস করে দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৯ ০৭:১৮ Asia/Dhaka
  • হামলায় সন্ত্রাসীরা এ জাতীয় ড্রোন বহর ব্যবহার করেছে
    হামলায় সন্ত্রাসীরা এ জাতীয় ড্রোন বহর ব্যবহার করেছে

সিরিয়ার খামেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা পুরোপুরি রুখে দেয়া হয়েছে। ব্যর্থ এ আত্মঘাতী হামলায় ছয়টি চালকহীন বিমান অংশ নিয়েছিল। হামলায় অংশগ্রহণকারী সব চালকহীন বিমানকে গুলি ধরে ধ্বংস করে দেয়া হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ গুলোকে  নিরাপদ দূরত্বে ধ্বংস করে দিয়েছে। রুশ ঘাঁটির কোনও ক্ষয়ক্ষতি হয় নি বলেও নিশ্চিত করা হয়েছে।

সিরিয়ার লাদাকিয়া প্রদেশে অবস্থিত এ ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা অব্যাহত রেখেছে। চলতি মাসের ৮ তারিখে ঘাঁটি লক্ষ্য করে তারা চার দফা রকেট হামলা করেছিল। অবশ্য, এ হামলাও ব্যর্থ হয়েছিল এবং রকেটগুলো  ঘাঁটিতে আঘাত হানতে পারে নি বরং মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছিল।#  

পার্সটুডে/মূসা রেজা/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।