রুখে দেয়া হলো সিরিয়ায় রুশ ঘাঁটিতে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা
-
হামলায় সন্ত্রাসীরা এ জাতীয় ড্রোন বহর ব্যবহার করেছে
সিরিয়ার খামেইমিমে রাশিয়ার বিমান ঘাঁটি লক্ষ্য করে চালানো আত্মঘাতী ড্রোন বহরের হামলা পুরোপুরি রুখে দেয়া হয়েছে। ব্যর্থ এ আত্মঘাতী হামলায় ছয়টি চালকহীন বিমান অংশ নিয়েছিল। হামলায় অংশগ্রহণকারী সব চালকহীন বিমানকে গুলি ধরে ধ্বংস করে দেয়া হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এ গুলোকে নিরাপদ দূরত্বে ধ্বংস করে দিয়েছে। রুশ ঘাঁটির কোনও ক্ষয়ক্ষতি হয় নি বলেও নিশ্চিত করা হয়েছে।
সিরিয়ার লাদাকিয়া প্রদেশে অবস্থিত এ ঘাঁটিতে সন্ত্রাসীরা হামলা অব্যাহত রেখেছে। চলতি মাসের ৮ তারিখে ঘাঁটি লক্ষ্য করে তারা চার দফা রকেট হামলা করেছিল। অবশ্য, এ হামলাও ব্যর্থ হয়েছিল এবং রকেটগুলো ঘাঁটিতে আঘাত হানতে পারে নি বরং মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।