গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i72866-গাজায়_বিমান_হামলা_চালাচ্ছে_ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো আজ (শনিবার) ভোরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে। গাজার উত্তরাঞ্চলে একটি উপশহরে এ হামলা চালানো হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
আগস্ট ১৭, ২০১৯ ০৭:৩৯ Asia/Dhaka
  • গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল

ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো আজ (শনিবার) ভোরেও ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়েছে। গাজার উত্তরাঞ্চলে একটি উপশহরে এ হামলা চালানো হয়।

এছাড়া স্কাই নিউজ চ্যানেল জানিয়েছে, ইসরাইলি ড্রোন থেকে গাজার পূর্বাঞ্চলে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি অবস্থানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

একটি ইহুদি উপশহর লক্ষ্য করে গাজা থেকে তিনটি রকেট ছোড়া হয়েছে বলে ইসরাইল দাবি করার পরপরই এ হামলা চালায়। এর আগে গতরাতেও হামাসের দু’টি অবস্থানে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরাইল। ইসরাইলি সেনারা বলছে, তারা হামাসের দু’টি গোপন আস্তানায় হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত আর কিছু জানা যায়নি।

প্রতি শুক্রবারের মতো গতকালও গাজায় অবৈধ সীমান্ত দেওয়ালের কাছে বিক্ষোভ করে গাজার মানুষ। বিক্ষোভের পরপরই গাজায় প্রথম দফা বিমান হামলা চালায় দখলদারেরা। #

পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।