‘ইরাকে আইএস’র পুনরুত্থান ঘটাতে চায় আমেরিকা ও ইসরাইল’
https://parstoday.ir/bn/news/west_asia-i73082-ইরাকে_আইএস’র_পুনরুত্থান_ঘটাতে_চায়_আমেরিকা_ও_ইসরাইল’
ইরাকের একটি প্রতিরোধ আন্দোলন বলেছে, দেশটির সরকার-পন্থি হাশদ আশ-শাবি বাহিনীর ঘাঁটিতে সাম্প্রতিক ইসরাইলি হামলা প্রমাণ করে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের পুনরুত্থান ঘটাতে চায়। ‘কাতায়িব হিজবুল্লাহ’ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ মুহ্‌য়ি লেবাননের আল-আহেদ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৫, ২০১৯ ০৪:২০ Asia/Dhaka
  • ‘কাতায়িব হিজবুল্লাহ’ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ মুহ্‌য়ি
    ‘কাতায়িব হিজবুল্লাহ’ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ মুহ্‌য়ি

ইরাকের একটি প্রতিরোধ আন্দোলন বলেছে, দেশটির সরকার-পন্থি হাশদ আশ-শাবি বাহিনীর ঘাঁটিতে সাম্প্রতিক ইসরাইলি হামলা প্রমাণ করে, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ইরাকে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের পুনরুত্থান ঘটাতে চায়। ‘কাতায়িব হিজবুল্লাহ’ আন্দোলনের মুখপাত্র মোহাম্মাদ মুহ্‌য়ি লেবাননের আল-আহেদ বার্তা সংস্থাকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন।

তিনি বলেছেন, ইরাকি প্রতিরোধ আন্দোলনগুলোকে দুর্বল ও তাদের অস্ত্রাগার খালি করে ফেলার লক্ষ্যে হাশদ আশ-শাবির অস্ত্রাগারে ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি বলেন, আমেরিকার এই পরিকল্পনার পরবর্তী ধাপ হচ্ছে ইরাক-সিরিয়া সীমান্ত দিয়ে হাজার হাজার আইএস জঙ্গিকে ছেড়ে দেয়া।

মোহাম্মাদ মুহ্‌য়ি বলেন, সাম্প্রতিক হামলা কোনো দৈব ঘটনা ছিল না বরং আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে ড্রোন দিয়ে ইরাকের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে এ ধরনের হামলার পুনরাবৃত্তির ব্যাপারে তিনি ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকাকে হুঁশিয়ার করে দেন।

ইরাক থেকে দায়েশ উৎখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাশদ আশ-শাবি'র যোদ্ধারা

ইরাকের সরকার-পন্থি ‘হাশদ আশ-শাবি’ বাহিনীর একাধিক অস্ত্রাগারে গত মাসে ড্রোন হামলা হয়। এরপর সম্প্রতি মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস জানায়, ইহুদিবাদী ইসরাইল ওইসব হামলা চালিয়েছে।

ইরাকে এক সময় ব্যাপকভাবে তৎপর উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করার লক্ষ্যে ২০১৪ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় হাশদ আশ-শাবি বাহিনী গঠন করা হয়েছিল। পরবর্তীতে ইরাক থেকে দায়েশ উৎখাতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা দাবি করছে, ইরাকের হাশদ আশ-শাবি বাহিনীর ছদ্মাবরণে দেশটিতে ‘সন্ত্রাসী কার্যক্রম’ পরিচালনা করছে ইরান। তবে বাগদাদ সরকার কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।