হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা ব্যর্থ করে দিল সিরিয় সেনারা
https://parstoday.ir/bn/news/west_asia-i73359-হেমেইমিম_বিমানঘাঁটিতে_সন্ত্রাসীদের_হামলা_ব্যর্থ_করে_দিল_সিরিয়_সেনারা
সিরিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটি কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়ায় এ বিমানঘাঁটি অবস্থিত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৯ ০৬:৫৭ Asia/Dhaka
  • হেমেইমিম বিমানঘাঁটি রুশ বোমারু বিমান
    হেমেইমিম বিমানঘাঁটি রুশ বোমারু বিমান

সিরিয়ার সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটি কৌশলগত হেমেইমিম বিমানঘাঁটিতে সন্ত্রাসী গোষ্ঠীর হামলার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়ায় এ বিমানঘাঁটি অবস্থিত।

সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেল জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় সন্ত্রাসীরা ড্রোন দিয়ে বিমানঘাঁটিতে হামলার চেষ্টা চালায়। তবে বিমান প্রতিরক্ষা ইউনিট ড্রোনগুলোকে প্রতিহত করে। আল-ইখবারিয়া টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, এ সময় বিমানঘাঁটি এলাকায় প্রচণ্ড শব্দ শোনা যায়।

হেমেইমিম বিমানঘাঁটি থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলায় অংশ নেয় রুশ বিমান

এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ আগস্ট সন্ত্রাসীরা এ ঘাঁটিতে হামলার চেষ্টা চালায় যাতে বহু মানুষ আহত হয়। বিবৃতিতে আরো বলা হয়, সন্ত্রাসীদের গোলা বিমানবন্দরে আঘাত হানে নি এবং বিমানঘাঁটি তার স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সিরিয়ার এ বিমানঘাঁটিতে রাশিয়ার বিমান বাহিনী মোতায়েন রয়েছে এবং এ ঘাঁটি থেকেই সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। এ কারণে ঘাঁটি লক্ষ্য করে বহু সময় সন্ত্রাসীরা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, তবে রাশিয়া এবং সিরিয়ার সেনারা এসব হামলা ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৪